এক বাক্যের কমেন্ট

এখন অনেকেই কমেন্টে ১০০ শব্দ লিখতে পারেন এবং লিখে থাকেন। অনেক ভাল লাগে দেখতে। এটি দেখে আবার অনেকেই মন খারাপ করেন যে তারা লিখতে পারেন না। যাদের কমেন্ট লেখা একদম আসে না তাদের জন্য এই পোস্ট।
১ বাক্য দিয়ে শুরু করুন। প্রতিটি পোস্টে চেষ্টা করুন এবং এভাবে দেখবেন ১০ দিনের মধ্যে কমেন্ট লেখার হাত চলে এসেছে। গ্রামার পারেন না, ভোকাবুলারিতে দুর্বল- সব চিন্তা মাথা থেকে সরিয়ে রেখে মাত্র ১ টি বাক্য লিখুন।
এতে কি আসলেই লাভ হবে? হ্যা, হবে এবং অনেক লাভ হবে। কি লাভ হবে? আপনার লেখার অভ্যাস হবে। কিভাবে হবে? আপনি যখন কমেন্ট লিখবেন তার আগে পোস্ট গুলো পড়তে হবে। ফলে অনেক কিছু আপনার মাথার মধ্যে ঢুকে পরবে। এতে করে লেখা অনেক সহজ হবে।
সত্যিই কি হবে? ১০ দিন চেষ্টা করে দেখুন, ক্ষতি কি? এক টাকাও লাগবে না।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *