প্রতিদিন অনেকে একথা বলেন, এই গ্রুপের কমেন্টে এবং ফেইসবুকের ইনবক্সে মেসেজে। আপনি যদি তাদের একজন হন তাহলে এই পোস্ট আপনার জন্য অবশ্য পাঠ্য।
১। যদি তাই হয় তাহলে আপনি ইংরেজিতে বেশ দুর্বল। কারণ সার্চ ইংলিশ গ্রুপে তেমন কঠিন বিষয়ে পোস্ট আসে না। এখানে পিএইচডি থিসিস ধাচের কিছু নেই। একদম সাদামাটা ভাষায় সাধারণ টপিক নিয়ে লেখা পোস্ট থাকে। এখানে কমেন্ট করার কিছু খুজে পান না মানে আপনি আসলেই অনেক দুর্বল।
২। ঠিক আছে, সমস্যা নেই। ১ বাক্য দিয়ে কমেন্ট শুরু করেন। ১ বাক্য লিখতে পারবেন- সবাই পারে।
৩। তাও যদি না পারেন, ইংরেজিতে যা ইচ্ছা লিখুন- গরুর রচনা, এইম ইন লাইফ যা খুশি তাই। পোষ্টের সঙ্গে সম্পর্ক থাকার দরকার নেই। তবুও লিখুন। কারণ না লিখলে আপনি কোন দিন এই দুর্বলতা থেকে বের হতে পারবেন না। লেখাতে দক্ষ হতে হলে প্রচুর লিখতে হবে।
গ্রামার নিয়ম আর কঠিন কঠিন শব্দ শেখা খারাপ নয় কিন্তু সেগুলো যদি লেখাতে ব্যবহার না করতে পারেন বা আপনি লিখতেই যদি না পারেন তাহলে কি লাভ?
![]()
