সবাইকে স্বাগত

অনেকেই অনেকদিন ধরে আমার সব লেখা একসঙ্গে রাখার কথা বলছিলেন। কিছুটা অলসতা আর কিছুটা ব্যস্ততার কারনে তা করা হচ্ছিল না। ১৯৯৪ সালে দৈনিক ইত্তেফাক দিয়ে আমার লেখালেখি শুরু হয়। এরপর অন্তত ২৫ টি পত্রিকা ও ম্যাগাজিনে লেখা ছাপা হয়। এছাড়া রেডিও, টেলিভিশনের জন্য কিছু স্ক্রিপ্ট লিখেছিলাম যা এখন আর নেই। অনেক লেখাই হারিয়ে গেছে এবং অনেক লেখা পত্রিকা অফিসে গেলে হয়তো পাওয়া যাবে। যাই হোক যা আছে তাই এক জায়গায় রাখার প্রচেষ্টা এই ওয়েবসাইট। কিছু ভাল লেখা, কিছু খারাপ, কিছু লেখা মনের আনন্দে কিছু লেখা টাকার জন্য বা পেটের দায়ে।

ফেইসবুকে গত ২১ মাস ধরে অনেক পোস্ট দিয়েছি। নানা বিষয়ে অনেক লেখা আছে। মূলত সব লেখা একসঙ্গে রাখার অনুরোধ ফেইসবুকের ফ্রেন্ড লিস্টের অনেকের থেকে এসেছে।

এখন আপাতত এখানে নতুন কিছু লিখবো না। তবে কিছু অডিও রেকর্ড দেব যা থেকে টাইপ করে টেক্সট লেখা কিছু দেয়া যাবে। সবাইকে অনেক ধন্যবাদ উৎসাহ দেবার জন্য সমর্থন দেবার জন্য।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *