ফেইসবুকে বিজ্ঞাপন দেয়া নিয়ে কিছু কথা

বাংলাদেশে ই-কমার্স এর মার্কেটিং এর প্রধান চ্যানেল হল ফেইসবুকে বিজ্ঞাপন। গত ২ বছরে অনেক পরিবর্তন দেখেছি। আর বিজ্ঞাপন দেবার ব্যপারে অনেকেই কোম্পানি বা লোক খুজেন।
প্রথম দিকে ফরিদপুরের জামি ভাই এবং ঢাকার তাসদিক হাবিব ভাইয়ের কথা বলতাম। এখন আরও দুই তিন জনের কথা বলে দেই। কিন্তু মূল সমস্যা হল যারা বিজ্ঞাপন দেয়াতে চান তাদের কিছু ব্যপারে খুব বড় ধরনের অজ্ঞতা আছে।
১। প্রথমত আপনার কোম্পানি ও পন্য সম্পর্কে আপনি ভাল জানেন। যারা বিজ্ঞাপন এর কাজ করেন তারা আপনার মত ১০ টি কোম্পানি নিয়ে কাজ করছেন। তাই তাদের পক্ষে আপনার কোম্পানি ও পন্য সম্পর্কে এক্সপার্ট হওয়া সম্ভব না। তাই বিজ্ঞাপন আপনার মনের মত করা কঠিন। এদিকে আপনি যতটা ইনপুট দেবেন তত ভাল হবে এবং দুজনের সময় বাঁচবে।
২। ফেইসবুকে বিজ্ঞাপন দেয়ার সঙ্গে সেলস বা বিক্রির ডিরেক্ট কোন সম্পর্ক নেই। এই সামান্য ব্যপারটি বুঝতে হবে আপনাকে।
৩। একটু ভাল ফল না আসলে দয়া করে বিজ্ঞাপনদাতা সঙ্গে সঙ্গে বদলাবেন না। বদলানোর পর দেখা গেল আরও খারাপ ফল আসলো।
৪। প্রতি ৩-৪ মাস পর পর ফেইসবুক তার পলিসি ও স্ট্রাটেজি বদলায়, তাই একই পরিমান অর্থ খরচ করে ৩ মাস আগে যে ফল পেতেন এখন তা নাও পেতে পারেন।
৫। ফেইসবুক সব সময় কপিরাইটের ব্যপারটিকে গুরুত্ব সহকারে নেয়। তাই রেপ্লিকা বা নকল বা কপি পন্য যারা বিক্রি করেন তাদের আজ না হলেও কাল সমস্যা হবেই।
৬। যত দিন যাচ্ছে বাংলাদেশ ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজের মাধ্যমে বিক্রির পরিমান বাড়ছে এবং বিজ্ঞাপনের পরিমাণ বাড়ছে। তাই স্বভাবতই ফেইসবুকে বিজ্ঞাপন দেবার খরচ বাড়ছে এবং বাড়বে। এখন থেকেই ফেইসবুকের বিকল্প যেমন ই-মেইল মার্কেটিং, এসএমএস মার্কেটিং এসব নিয়ে চিন্তা শুরু করা উচিৎ।

Loading

Spread the love

1 thought on “ফেইসবুকে বিজ্ঞাপন দেয়া নিয়ে কিছু কথা”

  1. ঠিক বলেছেন স্যার যত দিন যাচ্ছে তত ই প্রযুক্তির পরিবর্ত্ন হচ্চে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *