বাংলাদেশে ইংরেজি ভাষার একটি বড় বাজার গড়ে উঠবে

আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান॥
আগামীকাল বিকেলের মধ্যে আশা করি সার্চ ইংলিশ গ্রুপে ২০,০০০ মেম্বার হয়ে যাবে। স্কাইপে আড্ডাতে এক মাস পরে যোগ দিয়েছি এবং অনেক ভাল লাগছে। মাহফুজ মান্না রেডিওর জকির মত কথা বলছেন। সুমন মল্লিক ভাই অনেক উন্নতি করেছেন। ফারহানা আপু এবং তাব্বাসুম আপু এখন কথা বলছেন। অন্তত ১০০ জন আমাদের পাল্লায় পরে এক ঘণ্টার বেশি ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করেছেন।
এখন খায়ের ভাই স্কাইপ আড্ডা চালাচ্ছেন এবং এটি চালানো অনেক কষ্টের। আর ইংরেজিতে অনেকেই এখন লিখতে পারেন, তার বড় প্রমান হল এই গ্রুপ।
এখন অনেকেই ইংরেজিতে কথা বলতে বা লিখতে সাচ্ছন্দ্য বোধ করেন। যে কোন কিছুর থেকে এর গুরুত্ব বেশি। আপনি যদি কোন কিছু করতে আরাম না পান, ভয় পান তাহলে এতে কোন দিন উন্নতি করতে পারবেন না।
অনেক মানুষ এখন এই গ্রুপের কল্যানে ইংরেজিকে আর ভয় পান না। বরং ইংরেজিতে কথা বলতে, লিখতে আরাম বোধ করেন। বারবার বলি যে ইংরেজি একটি ভাষা- পরীক্ষা পাসের বিষয় নয়। এভাবে আমরা অনেকে মিলে ইংরজির একটি জগত গড়ে তুলছি একটু একটু করে।
শুন্য থেকে ২০,০০০ মেম্বারের এই গ্রুপ সার্চ ইংলিশ। আমরা যদি অনেকে একটিভ হতে চেষ্টা করি সদস্য এমনিতেই প্রতিদিন মানুষের সংখ্যা বাড়বে এবং অনেকে আমাদের লেখা পড়বে, আমাদের কথা শুনবে।
অনেকেই আমাকে প্রথম দিকে বলেছিল যে ইংরেজিতে স্কাইপ আড্ডা বেশিদিন টিকবে না। ইংরেজিতে গ্রুপ চলবে না। কিন্তু ঠিক তার উল্টা হয়েছে। কারণ আমরা ইংরেজিকে ভাষা হিসেবে নিয়েছি, পরীক্ষা পাসের বিষয় হিসেবে নয়। আমরা নিজেরা মিলে নতুন একটি জগত তৈরি করেছি নিজেদের মধ্যে।
আমার স্বপ্ন হল যে একদিন আমরা ইংরেজিতে বই পড়ব, বই কিনবো। এভাবে বাংলাদেশে ইংরেজি ভাষার একটি বড় বাজার গড়ে উঠবে। সেদিন আশা করি খুব বেশি দূরে নেই।

Loading

Spread the love

1 thought on “বাংলাদেশে ইংরেজি ভাষার একটি বড় বাজার গড়ে উঠবে”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *