গত এক মাসে বেশ কয়েকজন মেসেজ দিয়েছেন যে আমাকে রান্না করে খাবার পাঠাতে চান বা দেখা করে খাওয়াতে চান। কয়েক জন আবার তাদের উদ্যোগের কেক, আচার এসব পাঠাতে চান।
কেন খাওয়াতে চান জানি না। কেউ হয়তো তা এই আশায় করতে চান যে আমি খেয়ে প্রশংসা করে পোস্ট দেব, অনেকের খাবারের দিয়েছি আগে। কেউ হয়তো আমার সাথে দেখা করতে পারবেন এই চিন্তা থেকে খাওয়াতে চান।
কেউ হয়তো আমার পোস্ট গুলো পড়ে উপকৃত হয়েছেন সেজন্য। কেউ হয়তো কারন ছাড়াই আমাকে খাওয়াতে চান।
এই খাবার নিয়ে অনেক গালি খেয়েছি তাই এখন এসব থেকে অনেক দূরে আছি গত প্রায় ২ বছর ধরে।
আমার এক ছাত্র আছে দারুন স্যান্ডউইচ বানায়। তার তৈরি স্যান্ডউইচ আর চিকেন ফ্রাই খাবো আশা করি এই মাসে। সে উদ্যোক্তা না বিজনেসেও না। তাকে নিয়ে কোন পোস্ট বা ছবি কিছুই দিতে হবে না।
সে একটা কোম্পানিতে মাঝারি পজিশনে জব করে। আমার পাল্লায় পড়ে ইউনিভার্সিটিতে খুব ভাল রেজাল্ট করে। তাই আমাকে খাওয়াতে পারলে সে অনেক খুশি হয়।
আমার পাল্লায় পড়ে অনেকে না হলেও বেশ কয়েকজন একদম শূন্য থেকে কয়েকটি ইউনিভার্সিটিতে খুব ভাল রেজাল্ট করে। তবে এসব কাহিনী আরো ১৫-২০ বছর আগের কথা। কিন্তু আমাকে খুব ভাল করে মনে রেখেছে তাদের কয়েকজন।
এখন নেতাগিরি ছাড়াতে কেউ কেউ যোগাযোগ করে, ধানমন্ডি লেকে এসে দেখা করে। চা কফি চটপটি ফুচকা খাই। ফেইসবুকে ছবি দেই না, তাদের কেউ কেউ দেয় হয়তো।
এভাবে চলতে ভাল লাগে এবং আগের তুলনায় পুরাপুরি উল্টা পথে চলতে পেরে আসলেই অনেক শান্তিতে আছি।
![]()
