ভুল নিয়ে টেনশন করবেন না

(প্রতিদিন আমি একটি করে বাংলাতে পোস্ট দিচ্ছি। তবে কমেন্ট ইংরেজিতে করতে হবে)।
প্রতিদিন বেশ কয়েকজন আমার পোস্ট গুলোতে বলেন যে তারা যাই লেখেন গ্রামারে ভুল করেন এবং তা নিয়ে টেনশনে আছেন বা তা যেন ঠিক করে দেয়া হয়। আপনি পারেন না বলেই এখানে এসে প্র্যাকটিস করছেন। যদি ঠিক মত লিখতে পারতেন তাহলে এখানে আসার দরকার ছিল না।
প্রথমে দরকার গতি এবং ফ্লুয়েন্সি। দ্রুত ইংরেজিতে লিখতে পারা দরকার এবং মনে যা আসে তাই লিখে ফেলা দরকার। তাই এক বাক্য লিখে যদি আপনার মনে এই দ্বিধা কাজ করে যে ঠিক লিখতে পারলাম কিনা তাহলে উন্নতি করা খুব কঠিন হবে।
এই ধরনের সংকোচ খুব বিপদজনক।
এক মাস গ্রুপে প্রতিটি পোষ্টে কমেন্ট করুন কোন রকম দ্বিধা সংকোচ না রেখে। লেখার গতি বাড়ান এবং চেষ্টা করুন এক মাসের মধ্যে প্রতিদিন অন্তত ১০০০ শব্দ ইংরেজিতে লেখার দক্ষতা অর্জন করুন এবং অভ্যাস করে ফেলুন।
এরপর নিজে নিজে গ্রামার চর্চা করতে পারবেন। নিজে নিজে যদি ইংরেজি লেখার অভ্যাস করতে পারেন তাহলে কেন গ্রামার বই পড়তে পারবেন না? আর ইন্টারনেটে প্রচুর রিসোর্স আছে ইংরেজি গ্রামার নিয়ে। শুধু দরকার ইংরেজি বোঝার ক্ষমতা বাড়ানো।
যদি প্রতিদিন ২-৩ বা ৪ ঘণ্টা কমেন্ট লেখার পেছনে সময় দেন তাহলে এক মাস বা দুই মাস তিন মাস পর আপনার যে দক্ষতা আসবে তা দিয়ে নিজেই গ্রামার চর্চা শুরু করে দিতে পারবেন।
আমি যা বলছি মোটেও আন্দাজে বলছি না। সুমন মল্লিক ভাই এবং পার্থ প্রতিম ভাইকে দেখেছি প্রতিদিন। তাই শোনা বা শোনা আপনাদের ইচ্ছা।

Loading

Spread the love

1 thought on “ভুল নিয়ে টেনশন করবেন না”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *