আপনার প্রথম কমেন্ট

গ্রুপে এখন থেকে মাঝে মধ্যে বা দিনে একটা করে বাংলা পোস্ট আমি দেব। তবে অন্য কেউ এটি করতে পারবেন না। আমি দিচ্ছি আপনাদের অনুপ্রাণিত করার জন্য এবং সেই সঙ্গে কিছু জিনিশ শেখানোর জন্য। তবে পোস্ট বাংলাতে হলেও কমেন্ট কিন্তু ইংরেজিতে করতে হবে।
গ্রুপে অনেক মেম্বার কিন্তু অনেকেই কমেন্ট করতে ভয় পান। লজ্জা পান, সংকোচ কাজ করে, জড়তা কাজ করে। কিন্তু আপনি যদি সক্রিয় না হন তাহলে কখনোই ইংরেজি শিখতে পারবেন না। কমেন্ট করা শুরু করে দিন। প্রথম কমেন্ট লিখুন এক বাক্য দিয়ে। এভাবে চেষ্টা করুন। দেখবেন কোন সমস্যা হচ্ছে না।
ভুল হয় হোক, শব্দ মনে আসে না, যে শব্দ পারেন তা দিয়েই কমেন্ট করুন। দরকার হলে এক বাক্য দিয়ে শুরু করেন, কিন্তু কমেন্ট করুন। আপনি একটিভ না হলে কখনোই কোন কিছু বদলাবে না। ভয় আর লজ্জা দিয়ে কখনো ভাল কিছু হয় না।
এখানে কেউ আপনাকে খোঁচাতে পারবে না। ভুল করলে বাজে কথা বলতে পারবে না, উপহাস করতে পারবে না।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *