তবুও লেগে থাকতে হয় স্বপ্ন দেখতে হয়

আমাদের জীবনে জয় পরাজয় আনন্দ বেদনা থাকে। হয়তো পরিক্ষায় রেজাল্ট খারাপ বা কেউ ভাল চাকুরি পাচ্ছেন না, কিন্তু অন্যদিকে হয়তো কিছু একটা ভাল পারেন এবং সেদিকে একটু চেষ্টা করলে অনেক ভাল করতে পারেন।

আমরা অনেক সামান্য বিষয়ে অসামান্য রকম হতাশ হয়ে পড়ি, মন খারাপ করে থাকি। এর মূল কারণ হল চারপাশের চাপ অনেক বেশী থাকে। ফলে আমরা জীবনের তাল হারিয়ে ফেলি। তাই অল্প সময়ের মধ্যে আমরা হাল ছেড়ে দেই বা ছেড়ে দিতে বাধ্য হই।

নিজের জীবনে অনেক ভেজাল পার হয়েছি। অনেক জয় পরাজয়ের অভিজ্ঞতা আছে আমার। নিজের অভিজ্ঞতা থেকে জানি যে কোন পরাজয় চির স্থায়ী নয়, হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয়। বরং ব্যর্থতা ও পরাজয় দুটোই বিশাল আশীর্বাদ হতে পারে যদি আপনি পরাজয় থেকে শিখতে পারেন। এই শিক্ষার নাম হল অভিজ্ঞতা।

আমার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে জীবনে অনেক ঝড় ঝাঁপটা পার হতে হয় তা ঠিক কিন্তু তার মধ্যেও লেগে থাকতে হয় স্বপ্ন দেখতে হয়। এভাবে একটু একটু করে এগিয়ে যেতে হয় এবং তাহলে জীবন এক সময় না এক সময় সুন্দর হয়। তাই শত কষ্টের মধ্যেও চেষ্টা করে যান এবং এভাবে এগিয়ে যেতে পারবেন।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *