স্মার্টনেস আসুক কাজ কর্মে, স্টাইলে নয়

২১ মাস আগে আনুষ্ঠানিক ভাবে ই-ক্যাব এর ঘোষণা যখন দেয়া হয় তার আগে ফেইসবুকে তেমন একটিভ ছিলাম না। সেই অর্থে সমাজে খুব বেশি লোক আমাকে চিনত না। ই-ক্যাব প্রেসিডেন্ট হিসেবে এবং ফেইসবুকে একটিভ থাকার কল্যানে এখন হয়ত লাখ খানেক লোক আমার নাম জানে। যাই হোক আমি প্রথম থেকেই একজন সাধারণ মানুষ এবং সেভাবেই আছি এবং থাকবো।

সেলেব্রিটি, আইডল, আইকন এসব কোন কিছু হবার আমার ইচ্ছা ছিল না এবং এখনো নেই। না, বিনয় করে বলছি না- এটিই আমার বৈশিষ্ট্য, ঠিক যেমনটি আমি পোশাকে ও চলাফেরায় সাদাসিধে। মহান ভাই, খায়ের ভাইদের মত তরুণদের সঙ্গে মিলে ধানমন্ডি লেকে আড্ডা দেই, রাত জেগে কিছু করার চেষ্টা করি, পার্থ প্রতিম মজুমদার ভাইদের মত তরুণদের গাইড করার চেষ্টা করি।

এটাই আমার বৈশিষ্ট্য এবং কাজের ধারা, জীবনের লক্ষ্য, প্রতিদিনের ইচ্ছা। আমি চাই আমার মত যারা সাধারন মানুষ তারা বিশ্বাস করতে শিখুক যে কষ্ট করে লেগে থাকলে অনেক কিছু করা সম্ভব। এজন্য কোন রকম মার্কেটিং এর দরকার নেই, ব্রান্ডিং এর দরকার নেই। স্মার্টনেস আসুক কাজ কর্মে, স্টাইলে নয়।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *