যা ভাল লাগে তাই পড়ুন

আমার জন্ম গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে, ইত্তেফাকের কাছে এবং রামকৃষ্ণ মিশনের পরের গলিতে। ৬ বছর বয়স থেকে ব্রাদার্স ক্লাবের মাঠে গিয়ে খেলতাম, ইত্তেফাক অফিসের বাইরের দেয়ালে ইত্তেফাক পত্রিকা পড়তাম এবং নিয়মিত রামকৃষ্ণ মিশন লাইব্রেরীতে পড়তে চলে যেতাম। ক্লাসের পড়ার থেকে বাইরের বই অনেক বেশি পড়েছি সারা জীবন এবং এর কারনে রেজাল্ট যা হওয়া উচিত ছিল তার থেকে কিছুটা সব সময় খারাপ হত। এ নিয়ে তখন মন খারাপ হলেও এখন বুঝতে পারছি যে আমার জীবনের ভিত গড়ে দিয়েছে এই একটি অভ্যাস। আমি এখনো পড়তে ভালবাসি এবং অনেক ভালবাসি।
যারা বয়সে তরুন তাদের প্রতি আমার এটাই পরামর্শ- পড়ার অভ্যাস গড়ে তুলুন। যা ভাল লাগে তাই পড়ুন।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *