গ্রামার, ভোকাবুলারি এবং কারেকশন

১ সেপ্টেম্বর ২০১৬ মানে এই শনিবারে সার্চ ইংলিশ গ্রুপের বয়স ৩ মাস হবে। প্রথম থেকেই আমি গ্রামার চর্চার বিপক্ষে ছিলাম। আমার যুক্তি ছিল যে আগে আপনারা ইংরেজি লেখা, পড়া, বলা, শোনা এবং বোঝাতে ফ্লুয়েন্ট হন তারপর নিজেরা গ্রামার পড়বেন এবং শিখবেন। গ্রামারের নিয়ম এই বয়সে মুখস্ত করে পারবেন না।
ভোকাবুলারির ব্যপারেও একই কথা বলেছি। ইংরেজি চর্চা করতে করতে অনেক শব্দ জানবেন। কিন্তু শব্দ যদি মুখস্ত করা শুরু করেন তাহলে এক মাসে ৯০% ভুলে যাবেন।
আর পোস্ট গুলো কারেকশনের ব্যপারেও একই কথা বলেছি যে কয়েক মাস আপনারা যখন ইংরেজিতে অভ্যাস্ত হয়ে উঠবেন তখন ভুলের সংখ্যা কমে যাবে। আর যদি গ্রুপে পোষ্টের ভুল ধরিয়ে দেয়া হয় ৯০% মানুষ লজ্জা পাবেন এবং এরপর সেই ভয়ে আর লিখবেন না।
গ্রুপে এখন গ্রামার নিয়ে পোষ্টের বন্যা বইছে। শব্দ নিয়েও পোস্ট আসছে অনেক। এই সব পোস্টে অনেক কমেন্ট আসছে। কিন্তু আমরা কিছু শিখছি না।
এ ধরনের পোস্ট বন্ধ করবো না। এর মূল কারণ হল ইংরেজি নিয়ে ভয়, লজ্জা আর সংকোচ বাদ দিয়ে এখন অনেকেই পোস্ট দিচ্ছেন।
তবে অনেকেই বিরক্ত। তাদের প্রতি অনুরোধ এই ধরনের পোস্ট নিয়ে মাথা ঘামাবেন না। বরং ভাল পোস্ট গুলোতে কমেন্ট করুন, পড়ুন এবং নিজেরা ভাল পোস্ট দেবার জন্য চেষ্টা করুন। এজন্য একটি আলাদা গ্রুপ চ্যাট করে ফেলব আজ রাত ১১ টার দিকে। সেখানে ভাল পোষ্টের লিঙ্ক দেয়া হবে এবং আমরা কমেন্ট করবো।
সবার প্রতি একটাই অনুরোধ। কমেন্ট লিখুন এক মাস মন দিয়ে। তাহলেই ইংরেজি নিজের ভাষায় লেখার অভ্যাস করতে পারবেন।

Loading

Spread the love

1 thought on “গ্রামার, ভোকাবুলারি এবং কারেকশন”

  1. খুব ভালো কথা স্যার । আপনার মতো মানুষের ছায়ায় যরি আরও আগে আস্তে পারতাম তাহলে আর ও অনেক কিছু শিখতে পারতাম/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *