আপনি পারছেন, আপনি পারবেন

গ্রুপে মাত্র ৪ দিন আগে বাংলাতে প্রথম পোস্ট দেই। উদ্দেশ্য ছিল একটাই- আপনাদের কমেন্ট করতে অনুপ্রানিত করা। ৪ দিনে কমেন্টের বন্যা বয়ে গেছে বলা যায়। অন্তত আমার পোস্ট গুলোতে অনেক কমেন্ট আসছে আর অন্য সবার পোস্টেও কমেন্ট এর সংখ্যা বাড়ছে। ভাল লাগে দেখতে যে এখন বেশ কয়েকজন সহজেই ১০০ শব্দের বেশি কমেন্ট ,লিখতে পারেন। যারা ১ মাস আগেও কমেন্ট লিখতে ভয় পেতেন হিমশিম খেতেন এবং যারা মনে করতেন যে ইংরেজিতে লিখতে পারবেন না, তারা এভাবে কমেন্ট লিখছেন দেখে ভাল লাগে।
আমি কমেন্ট নিয়ে এত কথা বলছি একটাই কারনে- ইংরেজি শেখার আগে কমেন্ট করা খুব ভাল এক ধরনের প্র্যাকটিস। ইংরেজিতে লেখার ও পড়ার গতি বৃদ্ধি পেতে হবে আপনাদের এবং কমেন্টের মাধ্যমে তাই হচ্ছে কিন্তু। এক দুই জন নয় বরং এখন ৩০-৪০ জন বড় বড় কমেন্ট লিখছেন এবং লিখতে পারছেন।
জানি যে প্রায় সবার মধ্যে চিন্তা হল যা লিখছি তাতে ভুল আছে, কবে ঠিক মত লিখতে পারবো। অনেক শব্দ জানি না, কবে শব্দ শিখবো এবং মনে থাকবে। এর উত্তরে বলব আগে যথেষ্ট পরিমানে কমেন্ট লেখা প্র্যাকটিস করেন। গতি বাড়তে দিন, অনেক পড়া ও লেখার অভ্যাস হতে দিন। তারপর আমরা এক সময় গ্রামার নিজে নিজে প্র্যাকটিস করতে পারবো।
বড় বড় কমেন্ট নিজে নিজে যখন লিখতে পারছেন, গ্রামারও নিজে নিজে শিখতে পারবেন। কি মনে হয়?

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *