নাহ!!!
“এমা” মেয়েটা যথেষ্ট ভোগাল আমায়!!!!
মেয়েটা যে এতো বোকা, বাবা!! কি জগাখিঁচুড়ি অবস্থাটাই না পাকাল, মাথাটা আমার পুরা জট পাকিয়ে দিয়েছে। এমনি কোনো অনুবাদ বই পড়লে চরিত্রগুলোর নাম আমি মনে রাখতে পারিনা, আর এখানে এমা আর তার বান্ধবী হ্যারিয়েট কে ঘিরে থাকা চরিত্রগুলো তো মোটামুটি আমার ব্রেনের উপর ভালো অত্যাচার চালিয়েছে বলে মনে হচ্ছে।
*এমাকে দেখে আমার প্রথম উপলব্ধি ছিল মেয়েটা তার অভিজাত সমাজ এবং সৌন্দর্য নিয়ে মাত্রাতিরিক্ত অহংকারী।
*আর দ্বিতীয় উপলব্ধি হল- অহংকার মানুষকে অন্ধ করে দেয়, বোকা বানিয়ে দেয়, যা মানুষকে তার হৃদয় গহীনে থাকা আবেগ, অনুভূতি, ভালোবাসাকে প্রকাশ পেতে দেয় না, সব কিছু গ্রাস করে নেয় অহংকার নামক এই প্রবৃত্তিটি।
এমা তার এই অহংবোধের জন্যই তার সবচেয়ে কাছে থাকা মানুষটির ভালোবাসা টের পায় নি, নিজের হৃদয় সেই মানুষটার কাছে কখন সঁপে দিয়ে বসে আছে সেটাও বুঝে উঠতে পারেনি।
তবে প্রকৃত ভালোবাসার প্রকাশ মানুষকে বদলে দেয় সত্যিই, তাই কোনোদিন বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নেয়া এমাও সেই ভালোবাসার খাঁচায় নিজেকে আবদ্ধ করতে বাধ্য হয়েছিল।
আর এমার বান্ধবী হ্যারিয়েট, যাকে কিনা এমা অভিজাত সমাজ থেকে বের হয়ে গৃহস্থবাড়ির ছেলেকে বিয়ে করা থেকে বিরত রেখেছিল, সেই হ্যারিয়েট কিন্তু বার কয়েক এমার বোকামীর শিকার হয়ে কষ্ট পেয়ে দিন শেষে তার রিজেক্ট করা ছেলেটার সঙ্গীনিই হয়েছিল, কারণ ছেলেটা নীচু সমাজের হলেও ব্যক্তিত্ববান, ভদ্র, সুপুরুষ, ছেলেটা ঠিকই হ্যারিয়েট কে ভুলতে পারে নি, তাই আপন করে নিয়েছিল। এমাও এতে খুব খুশি হয়েছিল, কারণ ভালোবাসার কাছে তার সব অহংবোধ ধুলিস্মাৎ হয়েছে, সে বদলে গেছে। পুরো গল্পটা পড়ে আমার কেনো জানি বার বারই মনে হচ্ছে, মানুষ নিজেকে চিনতে পারে সবচেয়ে কম। সবাই তার বাইরের দিক টা কেই পাত্তা দেয় বেশি, ভিতরেও যে আরেকটা আমি আছে, তার গহীনে অনাবিষ্কৃত অনেক আবেগ অনুভূতি আছে, সেটা কেউ আবিষ্কার করতে চায় না। ভেতরের আমিটা কি চায়, তা ভাবা হয় না বলেই মানুষ অনেক কিছু কাছে পেয়েও হয়ত হারায়। পরিবার, সমাজ, ক্লাস, স্টেটাস মেইনটেইন করতে গিয়ে তাই মানুষ কে হতাশায় পেয়ে বসে, ধরাছোঁয়ার বাইরে গিয়ে সুখের অনুসন্ধান করে, অথচ ভেতরের আমিকে আবিষ্কার করলে বুঝত সে কত অল্পেই সুখী হয়, তুষ্ট থাকে। জেন অস্টেন কি তবে এটাই বোঝাতে চেয়েছেন আমাদের, নাকি এর বাইরেও আরও মেসেজ আছে???
যারা পড়েছেন তারা আশা করি নিজস্ব মতামত দিবেন।
![]()
