ইন্টারনেট ব্যবহার করছি সেই ১৯৯৭ সাল থেকে আর বাসায় ইন্টারনেট রয়েছে সেই ২০০৩ সাল থেকে। সাইবার ক্যাফের ইন্টারনেট, গ্রামীণ ফোন ও অন্যান্য মোবাইল ফোনের ইন্টারনেট, বাংলা লায়ন ও কিউবির ওয়াইম্যাক্স সব কিছুরই অভিজ্ঞতা রয়েছে আমার। গত ১২/১৩ বছর ধরে আয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ আমি নেটের বিল দিতে ব্যায় করেছি বা বলা যায় ব্যায় করতে বাধ্য হয়েছি।
এ নিয়ে অবশ্য মনে কোন দুঃখ নেই। কারণ ইন্টারনেট না আসলে সেই ৯ টা- ৫ টা চাকুরি করতে হতো।
ইন্টারনেটের দাম কমলেও আমরা ভোক্তা পর্যায়ে তা পাইনা কেন এ নিয়ে অনেকের মধ্যেই ক্ষোভ রয়েছে। তবে আমার মনে হয় যে এর জন্য সরকারকে খুব বেশি দোষ দিয়ে লাভ নেই। সরকার দাম অনেক কমিয়েছে কিন্তু সমস্যা অন্যখানে।
পৃথিবীর সব দেশে ফাইবার অপটিক বা তার দিয়ে সবচেয়ে কম দামে সবচেয়ে দ্রুতগতির সংযোগ দেয়া হয়। কিন্তু আমাদের দেশে হয়ে গেছে উল্টা। মোবাইল কোম্পানি ও ওয়াইম্যাক্স এর জয়জয়কার। আমি অত টেকনিক্যাল মানুষ নই। তবে এটুকু বুঝতে পারি যে তার দিয়ে ইন্টারনেটের ব্যবহার না বাড়লে ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম কমবে না। ওয়ারলেস প্রজুক্তিতে গতির সীমাবদ্ধতা রয়েছে এবং থাকবেই। কিন্তু ফাইবার অপটিক তারের মাধ্যমে সহজেই অনেক উচ্চ গতির ইন্টারনেট চালানো সম্ভব।
![]()
