স্কুলে যাদের সঙ্গে ফাস্ট সেকেন্ড থার্ড নিয়ে কম্পিটিশন করতাম তাদের অনেকেই জীবন থেকে হারিয়ে গেছে। এমনকি ফেইসবুকেও তাদের অনেককে খুঁজে পাই না। এমনকি বিশ্ববিদ্যালয়ে যাদের সঙ্গে কম্পিট করতাম তাদের কারো সঙ্গেই তেমন দেখা হয় না হাড্ডাহাড্ডি লড়াই তো দুরের কথা। গত বছর যাদের সঙ্গে ভেজাল ছিল তিক্ততা ছিল তাদের সঙ্গেও এ বছর তেমন কোন লড়াই নেই। এটিই মনে হয় জীবনের নিয়ম।
তাই অন্যদের চিন্তা না করে, কে কি করলো তা নিয়ে মাথা না ঘামিয়ে শুধু চিন্তা করুন- আমি কি করবো, কি করতে পারি, কিভাবে করতে, কত ভাল করতে পারি। তাহলে এক সময় দেখবেন যে আপনি অনেক উপরে উঠে গেছেন এবং নিজের কাজে সুখ ও সন্তুষ্টি পাচ্ছেন।
![]()
