ই-ক্যাবের জন্য চেষ্টা করছি বা ই-ক্যাবের সঙ্গে আছি ২২ মাস ২০ দিনের মত। অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে, পরিচয় হয়েছে। বিশেষ করে ই-ক্যাবের ফেইসবুক গ্রুপে একটিভ হবার পর গত ১৭ মাসে অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে। অনেক তরুনের কথা শুনেছি বিশেষ করে হতাশা ও কষ্টের কথা আর স্বপ্নের কথা। অনেকের মধ্যে অনেক সম্ভাবনা দেখেছি কিন্তু মূল সমস্যা হল লেগে থাকার মানসিকতা না থাকা।
অনেকে অল্পতেই হতাশ হয়ে যান এবং হয়তো সাফল্যের দ্বারপ্রান্তে যাবার আগের মুহূর্তে থেমে যান। নিজের তরুন বয়সের অভিজ্ঞতা, হতাশা ও ব্যর্থতা থেকে এখন বুঝি যে মন দিয়ে লেগে থাকার কোন বিকল্প নেই। আপনাকে সবাই হতাশ করবার চেষ্টা করবে, ভুল প্রমানিত করার চেষ্টা করবে। আপনি থেমে যাবেন নাকি আরও মন দিয়ে চেষ্টা করবেন- সিদ্ধান্ত আপনার, একমাত্র আপনার।
![]()
