ই-ক্যাবের সভাপতি আমি, ফেইসবুকে কিছুটা জনপ্রিয় কিন্তু আমি কোন অর্থেই সেলিব্রিটি নই এবং হতেও চাই না। কথার কথা নয় বরং আমি গত ১ বছরে তা প্রমান করতে সক্ষম হয়েছি বলে বিশ্বাস করি। আমি একজন সাধারণ মানুষ ছিলাম ই-ক্যাবের সভাপতি হবার আগে বা ফেইসবুকে জনপ্রিয়তা পাবার আগে এবং এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমার সবচেয়ে বড় ফ্যান জায়েদ সিফাত, সবচেয়ে প্রিয় দুই তরুন আবুল খায়ের ভাই, মহান ভাই, ই-ক্যাবের মধ্যে প্রিয় মানুষ আফজাল ভাই- আমি তাদের মতই সাধারণ মানুষ। মিঠু ভাই আমার প্রিয় গায়ক, প্রিয় নায়ক নাজমুল হাসান মজুমদার ভাই। তারা আমার মতই সাধারণ মানুষ।
অনেকের সঙ্গে পরিচয় হবার পর আমাকে জানান যে তারা আমাকে মেসেজ দিতে ভয় পেতেন, সংকোচ বোধ করতেন কারণ আমি ই-ক্যাবের প্রেসিডেন্ট বা ফেইসবুকে আমার পোস্ট অনেক লাইক কমেন্ট পায় অথবা প্রতি সপ্তাহে ই-ক্যাব, এনকারেজবিডি বা আমাকে নিয়ে অনেকে পোস্ট দেন ফেইসবুকে। অথচ মজার ব্যপার হল আমি প্রতিটি মেসেজের উত্তর দেই। ফোন নম্বর দিয়ে দেই, স্কাইপ আইডিও দিয়ে দেই।
প্রতিটি মানুষের মতই দোষে গুনে গড়া আমি কিন্তু যে কারো মেসেজের উত্তর দেই। চাই যা জানি অন্যদের জানাতে। তাই সবার প্রতি অনুরোধ কখনো আমাকে মেসেজ পাঠাতে সংকোচ বোধ করবেন না। আর আমি যেসব গ্রুপের অ্যাডমিন সেখানে আমার সঙ্গে আলোচনায় অংশ নিন বিভিন্ন পোস্ট গুলোতে। স্কাইপে আমাদের সঙ্গে আড্ডা দিন।
আমি একজন সাধারণ মানুষ এবং সেভাবে থাকতে চাই আজীবন।
![]()
