অনুপ্রেরণা মূলক সিনেমা অনেক দেখেছি- মনে হয় ১০০ এর কম হবে না। অনেক সিনেমার কাহিনী ছিল এমন যে কয়েকজন মিলে কিছু একটা করার চেষ্টা করে এবং প্রথমে ব্যর্থ হয় এবং তারা হতাশ হয়ে পরে। কিন্তু তারা আবার চেষ্টা করে এবং অনেক কষ্ট করে, লেগে থাকে এবং এক সময় তারা সফল হয়। তারা ভাল কিছু করতে সক্ষম হয়।
এমন কিছু করার স্বপ্ন অনেক আগে থেকেই। তবে এও জানি যে এমন কিছু করা খুব কঠিন। ই-ক্যাব এর জন্য চেষ্টা করতে গিয়ে বুঝেছি যে স্বপ্ন দেখা এক জিনিস আর তা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা অন্য জিনিষ। জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, সাফল্য অল্প সময়ে আসে না, অনেক কষ্ট করতে হয়ে, অনেক হতাশাজনক দিন রাত পার করতে হয়।
গত ২২ মাসের অভিজ্ঞতা থেকে এও জানি যে চেষ্টা করতে পারলে সাফল্য আসে, স্বপ্ন পূরণ হয়। তবে স্বপ্ন ঠিক করা দরকার, এবং সেই স্বপ্নের জন্য লেগে থাকা।
হয়তো এ ধরনের কথা ঘুরিয়ে ফিরিয়ে আমার অনেক পোস্টেই থাকে। তবে এর মূল্য যে কতটা তা আমি অন্তত প্রতিদিন টের পাই। এ ধরনের উপলব্ধি আরও অল্প বয়সে নিজের মধ্যে থাকলে অনেক বেশি সাফল্য আসতো জীবনে।
যারা তরুন তাদের জন্য এ ধরনের কথা বারবার বলার চেষ্টা করি কারণ মনে রাখবেন আপনি জীবনে যেদিকেই হেরে যান না কেন চেষ্টা করে যান স্যামনে অনেক সুন্দর দিন আসবে।
![]()
