আমি পড়তে খুব ভালবাসি

আমি পড়তে খুব ভালবাসি- যতক্ষণ পিসির সামনে থাকি ততক্ষণ কিছু না কিছু পড়ার চেষ্টা করি। এমনকি অন্যদের সঙ্গে যখন স্কাইপে আড্ডার মধ্যে থাকি ঘণ্টার পর ঘণ্টা তখনও অন্যদের কথা শোনার মাঝেই ফেইসবুকে পড়ি, কিংবা কোন ব্লগ বা নিউজ পড়ি। জীবনে যতটা এগিয়েছি বা যতটা লিখতে পারছি তার পেছনে এই পড়ার অভ্যাস মূল অবদান রেখেছে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই পড়তে পারি, পড়তে ভাল লাগে।

আমাদের সমাজে যারা একটু বেশি পড়ে তাদের লোকে আতেল বলে এবং তাদের মাথা শার্প নয় বলে ধরে নেয়া হয়। কারন ব্রেন শার্প হলে তো এত সময় নিয়ে পড়ার দরকার পড়ে না। কিন্তু এই বয়সে এসে বুঝি যে সারা জীবন পড়ার অভ্যাস থাকা উচিত। আমি এজন্য নিজেকে ভাগ্যবান মনে করি কারন আমার চারপাশের ৯০% মানুষের থেকে আমার পড়তে ভাল লাগে- হোক না তা রূপকথা কিংবা নন্টে ফন্টে কমিকস।

নিয়মিত অনেকে আমার কাছে অনেক ব্যপারে জানতে চায়- বিশেষ করে ই-কমার্স নিয়ে। আমি তাদের আমাদের ই-ক্যাব ব্লগের ২৪০+ টি আর্টিকেল পড়তে বলি। অনেকেই তা মানতে চায় না। অথচ একটু মন দিয়ে সময় নিয়ে পড়লে বড়জোর ১০-১২ দিন লাগবে। আর ব্লগ পড়ার জন্য ১ টাকাও লাগে না। যাই হোক, ই-ক্যাব ব্লগ পড়ার জন্য পটাতে বা উৎসাহিত করতে এই পোস্ট লিখছি না। সেটা তো প্রতিদিন এমনিতেই করি।

এই পোস্ট লিখছি পড়ার প্রয়োজনীয়তা নিয়ে আপনাদের পটাতে। পড়ে কি লাভ? সেই অর্থে কোন লাভ নেই। আবার অন্যদিকে চিন্তা করলে পড়ার মত শক্তিশালী কিছু নেই। প্রতিদিন কয়েক ঘণ্টা পড়ার চেষ্টা করেন। পড়তে ভাল লাগে না, তাহলে গল্পের বই পড়েন, যা ভাল লাগে তাই পড়েন। কিছু ভাল না লাগলে ফেইসবুকের পোস্ট পড়েন, কমেন্ট পড়েন। এই যে আমি এত পোস্ট দিয়ে যাচ্ছি তার পেছনে অনেক বছরের পড়ার সাধনা আছে।

যারা বয়সে তরুন তাদের প্রতি একান্ত অনুরোধ রইল পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য। জীবনে যদি এগুতে চান পড়ুন।

এক বছর আগের পোস্ট

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *