মুখস্ত বিদ্যাতে অভ্যস্ত হলে সবচেয়ে খারাপ যা হয়

সাড়ে ২২ মাসে অনেক তরুনের সঙ্গে ফেইসবুকে কথা হয়েছে। হাজার পাঁচেক হবে বলে মনে হয়। অনেকের সঙ্গে আবার স্কাইপে ও ফোনে বা এমনকি সরাসরি কথা হয়েছে। ই-কমার্স, কনটেন্ট রাইটিং, ব্লগিং নিয়ে আর ইংরেজি নিয়ে, শিক্ষা নিয়ে, ক্যারিয়ার নিয়ে, উদ্যোক্তা হওয়া নিয়ে। ই-কমার্স, ইংরেজি, বিসিএস, উদ্যোক্তা, ব্লগিং যাই করতে চান না কেন আপনাকে দক্ষ হতে হবে। সমস্যা হল আমাদের শিক্ষা ব্যবস্থা প্রচণ্ড ভাবে মুখস্ত বিদ্যা নির্ভর। মুখস্ত করা খারাপ কিছু নয় কিন্তু তাতে অভ্যস্ত হয়ে যাওয়া খুবই খারাপ জিনিশ কারণ ক্লাস রুমের বাইরে আপনাকে নিজের মত করে সব কিছু মোকাবেলা করতে হবে।
মুখস্ত বিদ্যাতে অভ্যস্ত হলে সবচেয়ে খারাপ যা হয় তাহল পড়ে নতুন কিছু জানার দিকে আগ্রহ কমে যায় এবং এর থেকে খারাপ কিছু নেই। আমরা লেখাপড়া করি তাকে কাজে লাগিয়ে সারাজীবন এগিয়ে যেতে। তাই এজন্য পড়ার অভ্যাস দরকার এবং নিজের ভাষাতে যে কোন কিছু গুছিয়ে কথা বলার ও লেখার মাধ্যমে তা উপস্থাপন করার দক্ষতা দরকার।
সবাইকে বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ রাখলাম।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *