৫০ কমেন্ট এর ম্যাজিক

এই যে গ্রুপে এখন পর্যন্ত ৭০ জন একদিনে ৫০ টি করে কমেন্ট লিখতে পেরেছে- এতে কার কি লাভ? যারা লিখতে পেরেছেন তাদের লাভ হল তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস চলে এসেছে যে তারা ইংরেজিতে লিখতে পারেন এবং পারবেন। আর যারা এখনো লেখেন নি তাদের মনেও এই ধারনা চলে এসেছে এটি খুব বেশি কঠিন নয়। বেশি কঠিন হলে তো আর এত লোক পারতো না।
তাই নতুন যারা করতে চাচ্ছেন তাদের মধ্যে এক ধরনের মজাও ঢুকে গেছে। না হলে সারা রাত জেগে কি তারা কমেন্ট লেখার চেষ্টা করতেন।
আরেকটি লাভ হল এই যে গ্রুপের সব পোস্টে এখন অনেক কমেন্ট আসে। যারা কমেন্ট লেখেন তারা তো পোস্ট খুজে বেড়ান। আগে শুধু আমার পোস্ট গুলোতে অনেক কমেন্ট আসতো।
সব শেষ কথা হল এত কমেন্ট আসার ফলে ইংরেজি আবহাওয়া বা পরিবেশ যাই বলেন তা অনেক বেড়ে গেছে। ফলে যত দিন যাচ্ছে ইংরেজি লেখা ততই স্বাভাবিক বলে মনে হচ্ছে আমাদের কাছে। এই গ্রুপে এটিই তো হবে, সবাই এমনি তো করবে।
তবে নতুন যারা তাদের প্রতি অনুরোধ প্রথম দিনে ১০ কমেন্ট দিয়ে শুরু করুন এবং এরপর একটু একটু করে বাড়ান। দেখবেন শরীরের উপর, মনের উপর চাপ না ফেলে ৭-১০ দিনের মধ্যে ৫০ টি কমেন্ট লিখতে পারছেন।
কি মনে হয়?

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *