সমন্বিত প্রজ্ঞা (Collective Wisdom)

দুই দিন আগে এ নিয়ে একটি পোস্ট ইংরেজিতে লিখেছিলাম। অনেকের বেশ পছন্দ হয় এবং অনেক কমেন্ট এসেছিল এখানে। অনেকে আমাকে ফেইসবুকে ইনবক্স করে ভাল লাগার কথা জানিয়েছেন। যাই হোক সেখানে আমি যা বলার চেষ্টা করেছি তাহল এই যে আমাদের গ্রুপে এখন পোস্ট গুলোতে অনেক কমেন্ট আসে। হয়তো আমরা ইংরেজিতে দুর্বল কিন্তু কমেন্ট গুলোতে অনেক তথ্য থাকে।
অনেকেই নিজেকে ছোট মনে করেন। আমাদের দেশে আমি দেখেছি ইংরেজিতে দুর্বল হলে অনেকটা জাত গেল জাত গেল অবস্থা। আমি নিজে ইংরেজি সাহিত্য ও ভাষা নিয়ে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং প্রথম কয়েকজনের মধ্যেই আমার রেজাল্ট থাকতো। আপনারা জানেন ইংরেজির ব্যপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগকে দেশের সেরা জায়গা বলে ধরা হয়। মাস্টার্সে আমার বিষয় বা সাব্জেক্ট ছিল ইংরেজি ভাষা শেখানো (English Language Teaching) ELT.
যাই হোক আবারো বলছি ইংরেজিতে দুর্বল হলে আত্ববিস্বাস হারাবেন না। বরং মন দিয়ে কমেন্ট লিখুন। অনেক কিছু দিতে পারবেন আমাদের কারন ঐ যে বললাম আপনি হয়তো ইংরেজিতে দুর্বল কিন্তু নিজের কাজ ঠিকই জানেন। এই যে আমি ইংরেজি নিয়ে পড়লেও বাংলাদেশের ইতিহাস, সাহিত্য নিয়ে অনেক জানি।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *