উপলক্ষে আমাদের ই-ক্যাবের সদস্য কোম্পানিরা এখন থেকেই বিভিন্ন স্পেশাল অফার দেয়া শুরু করেছেন। আশা করছি এ বছর ভ্যালেন্টাইন দিবস হবে ই-কমার্সময় ভ্যালেন্টাইন। আমি কথা দিয়েছিলাম যে আমাদের যে সব মেম্বার কোম্পানি স্পেশাল অফার দেবে তাদের অফারের কথা জানাবো আমাদের ফেইসবুক গ্রুপ ও পেইজে। প্রথম যে কোম্পানির কথা জানাবো তারা হল http://coxsbazareshop.com/
কক্সবাজার থেকে তারা অনেক সংগ্রাম করে কক্সবাজার এবং বার্মিজ পন্য সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন। অনেক প্রতিকুল অবস্থার মধ্যে তাদের চলতে হয়। এই গল্প আরেকদিন শোনাবো আপনাদের।
তারা ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে যেসব অফার দিচ্ছেন তার ছবি এই পোস্টের সঙ্গে দেয়া হচ্ছে। সবাইকে অনুরোধ করবো তাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য এবং কিছু না কিছু কেনার জন্য। এটি আমার ব্যক্তিগত অনুরোধ। গত ৩ মাস ধরে রাতের পর রাত জেগে আপনাদের জন্য একটা কমিউনিটি গড়ার চেষ্টা করেছি। নিজের স্বার্থের দিকে কখনো তাকাইনি এখনো তাকাচ্ছিনা। আমার কষ্ট, আত্বত্যগ সবই বাংলাদেশে ই-কমার্স ছড়িয়ে পড়ুক এই স্বপ্ন থেকে। আমরা না কেনা শুরু করলে এই সেক্টর এগুবেনা। সবচেয়ে সস্তা কিছুই না হয় কিনুন তাদের থেকে।
ই-ক্যাবের অন্য যেসব কোম্পানি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিশেষ অফার বা ডিস্কাউন্ট দিচ্ছেন তারা আমাকে ইনবক্সে মেসেজ পাঠান।
![]()
