দুদিনের পরিচয়ে লেনদেন করবেন না

প্রথম দর্শনে প্রেম ভালবাসা হতে পারে কিন্তু প্রথম দর্শনে ব্যবসা ও লেনদেন হওয়া উচিৎ নয়। দয়া করে এই ধরনের বোকামি করবেন না। যে কারো সঙ্গে ব্যবসা বা টাকার সম্পর্কে জড়ানোর আগে দয়া করে তাকে আগে চিনুন এবং তার সম্পর্কে জানার চেষ্টা করুন।
দ্বিতীয়ত ব্যবসার সেবা বা পন্য নেয়ার জন্য টাকার লেনদেন এক জিনিস- টাকা ধার দেয়া আরেক জিনিস। দুদিনের পরিচয়ে এ ধরনের কাজ করা মানে ভেজাল ডেকে আনা।
তৃতীয়ত অনেকে অনেক কিছুর সুনাম করবে আপনার কাছে যেখানে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থ জড়িত। তাই অচেনা বা স্বল্প পরিচিতি লোকের রেকমেন্ডেশনে কোন কিছু কেনা বা কোন কিছুতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয় শুধু বোকামি নয় বরং বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।
এসব কথা বলছি এজন্য যে অনেকেই এ ধরনের ভুল করার জন্য অস্থির থাকেন।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *