সিরিয়াস ভাবে চেষ্টা না করলে টেকার সম্ভাবনা থাকে না

গত ৩ মাস ধরে ইংরেজি চর্চা নিয়ে নিয়মিত পোস্ট দেয়ার কারনে অনেক তরুন আমাকে নিয়মিত মেসেজ দেন। বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকুরির পরীক্ষা এবং অনার্সে ভর্তি পরিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা। আমি তাদের বলি সব কিছু বাদ দিয়ে ইংরেজিতে সময় দিতে ৩ মাস। কিছু কমন রেসপন্স পাইঃ এত সময় নেই এবং ভাল লাগে না। অনেকে আছেন তৃতীয়বারের মত বিসিএস দিচ্ছেন অথবা দুই বছর ধরে মাস্টার্স পাশ করে বেকার।
যাই হোক বিসিএস, ব্যাংক সহ বিভিন্ন চাকুরির পরীক্ষা, এডমিশন টেস্ট এসব খুব সিরিয়াস ব্যপার এবং জীবনের মোড় ঘুড়িয়ে দিতে পারে। আর এসব পরিক্ষায় ইংরেজিতে সবচেয়ে বেশি ফেল করে।
এসব পরিক্ষায় অনেক সময় একটি পদ বা সীটের জন্য ১০০ জন প্রতিদ্বন্দ্বিতা করে। তাই সিরিয়াস ভাবে চেষ্টা না করলে টেকার সম্ভাবনা থাকে না।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *