অন্যের ফালতু কথাকে পাত্তা দেবেন না

ফেইসবুকে ই-ক্যাব নিয়ে আমার বিরুদ্ধে ২০১৫ সালে অন্তত ২০০ পোস্ট এসেছিল। একদিন এক সঙ্গে ৫ টি পোস্ট এসেছিল, আরেক দিন ৪ টি। অনেক সময় আমার যারা ঘনিষ্ঠ মানুষ তাদের অনেকেই রেগে যেতেন এবং বলতেন যে চলেন আমরা ২০-২৫ মিলে ঝাঁপিয়ে পরি, পাল্টা পোস্ট দেই, কমেন্ট করে ভাসিয়ে দেই।
আমি সব সময় এর বিপক্ষে অবস্থান নিয়েছি এবং একদম শান্ত থেকে চেষ্টা করেছি নিজের কাজে মন দিতে। একটাই কারণ ছিল- আমার কাছে সব সময় গুরুত্ব পেয়েছে ই-ক্যাবের এগিয়ে যাওয়া। একটি নতুন অ্যাসোসিয়েশানকে দাড় করানো খুব কঠিন কারণ সব কিছু একদম শুন্য থেকে শুরু করতে হয়েছে।
তাই অন্যদের আক্রমনের পালটা পোস্ট দিয়ে আমি হয়তো সাময়িক ভাবে মানসিক তৃপ্তি পেতাম কিন্তু এগুতে পারতাম না। তাই অনুরোধ করবো খুব শান্ত মনে নিজের মাথা উচু রেখে কাজ করে যান। এভাবে অন্যদের ব্যঙ্গ বিদ্রুপের শিকার হলেও মন বেশি খারাপ করবেন না। কারণ, এক সময় না এক সময় অনেক বড় জয় আসবে। আর সেদিনটা শুধু আপনারই হবে।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *