পরে গেলেও উঠে দাঁড়াবেন

জীবনে আমি ১০-১১ বার পরে গিয়েছি, হেরে গেছি, ব্যর্থ হয়েছি। তাই ব্যর্থতা কি জিনিষ আমি হারে হারে টের টের পেয়েছি, অনেক ভেজাল মোকাবেলা করেছি, অনেক বাঁধা অতিক্রম করেছি। তাই জীবন কখনো আমার জন্য আরামের ছিল না। এসব কথা বলছি এজন্য যে দুঃখ, কষ্ট, ব্যর্থতা কি জিনিষ আমি জানি, বুঝি এবং অভিজ্ঞতাও আছে অনেক বছরের। এত কষ্ট পার হয়ে কিন্তু আজকের আমি আপনাদের সামনে দাড়িয়ে।

তাই আমি অনুপ্রাণিত করার চেষ্টা করি তরুণদের। আমি চাই আপনারা পরে গেলেও উঠে দাঁড়াবেন, হেরে গেলেও দমে যাবেন না, ব্যর্থ হলেও হাল ছেড়ে দেবেন না। এভাবে একদিন আমার থেকেও অনেক বড় হবেন আশা করি এবং সেই স্বপ্ন দেখি আপনাদের নিয়ে।

২০-২৫ বছরের তরুণদের সঙ্গে আমি এত মিশি, এত সময় দেই, এত পোস্ট লিখি এই স্বপ্ন নিয়ে। প্রতিদিন বলার চেষ্টা করি যে এই বয়সে আত্ববিশ্বাসের এগিয়ে যেতে হবে, লড়াই করতে হবে, হৃদয় দিয়ে চেষ্টা করতে হবে। ব্যর্থ হলেও ভয় নেই, আপনারা এগিয়ে যাবেন একটু একটু করে।

২০১৫ সালটা জান প্রান দিয়ে চেষ্টা করেছি ই-ক্যাব নিয়ে এবং ই-ক্যাব আজ একটি প্রতিষ্ঠিত অ্যাসোসিয়েশান। ২০১৬ সালে চেষ্টা করতে চাই ইংরেজি শেখানো নিয়ে এবং বছর শেষ হবার আগে অন্তত ১০০ মানুষকে ইংরেজিতে দক্ষ হিসেবে দেখতে চাই। হয়তো আরও বেশি হতে পারে। ব্যর্থ হলেও সমস্যা নেই, আবার চেষ্টা করবো।

ঠিক এই চেতনা আপনাদের মধ্যে বিকশিত হোক এই জন্য এত পোস্ট দেই।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *