Partho Pratim Mazumder ভাই সাড়ে ১১ মাস ধরে আমার সঙ্গে আছেন। আমার কথা মত প্রতিদিন ১০-১২ ঘণ্টা করে সময় দিয়েছেন এবং অনেক উন্নতি করেছেন এই এক বছরে। তাকে বলেছিলাম চোখ কান বন্ধ করে এক বছর ধরে আমার কথা মত চলতে এবং যতটা সম্ভব তিনি করেছেন। অন্য কেউ মনে হয় এতদিন থাকতো না আমার সঙ্গে। ১ বছর টাকা আয়ের কোন চেষ্টাও করেন নি কারন আমি তাকে কড়াভাবে নিষেধ করেছিলাম।
১ মার্চ ২০১৭ থেকে তিনি ধীরে ধীরে পেশাদার লেখক হবার দিকে মন দেবেন এবং আশা করি আরও এক বছর আমার সঙ্গে থাকবেন। পার্থ প্রতিম ভাইয়ের কল্যানে আমি ই-লার্নিং এর দিকে আমার নিজের দক্ষতা ও সামর্থ্য উপলব্ধি করেছি। তাছাড়া অনেক পোস্ট দেই অনুপ্রেরণা মূলক। কিন্তু পার্থ ভাইকে বাস্তব জীবনে অনেক ভাল কিছু করতে দেখলাম। তার সঙ্গে সব যোগাযোগ ফেইসবুক এবং স্কাইপে।
আসলে বাংলাদেশে মানুষ মন দিয়ে লেগে থাকতে চায় না। পার্থ ভাই লেগে ছিলেন।
![]()
