গত ২ দিন ধরে, সার্চ ইংলিশ গ্রুপ, ডিজিটাল স্কিলস গ্রুপ এবং আমার আইডি ডিলিট হওয়া নিয়ে আমাদের অনেকের মন বেশ খারাপ। অশান্তি, কষ্ট সব কিছুই হচ্ছে তবে এর মধ্যেও একটি ভাল জিনিশ উপলব্ধি করছি আমিসহ অনেকেই।
সার্চ ইংলিশ কেবল ফেইসবুক গ্রুপ নয়। এটি আমাদের পরিবারের মত, এটি আমাদের বিদ্যালয়। এখানে আমরা মনের আনন্দে ইংরেজি প্র্যাকটিস করি। অন্য কোন ব্যপার নেই। এখানে আমরা দিন রাত লেখাপড়া করি মনের আনন্দে।
এটি অনেক বড় পাওয়া কারন অন্তত ৯০% লোকের কাছে লেখাপড়া মানে বোরিং কিছু, কষ্টের কিছু। অনেকের কাছে এটি শাস্তির মত। অথচ সার্চ ইংলিশে আমরা মনের আনন্দে লেখাপড়া করছি দিন রাত।
![]()
