অ্যালান মার্শালের আমিও পারি

গল্পটি মূলত ছিল গ্রামের এক ছোট ছেলের যে কিনা স্কুল জীবনে পা দিতেই তখনকার  দিনের পোলিওর মতো দুরারোগ্য অসুখে আক্রান্ত হয়। বাবা ছিলেন হর্সব্রেকার তাই সে সব সময় বাবার মতো পরিশ্রমী হতে চেয়েছিলেন।অনেক কষ্টে অপারেশনের পর তার একটি পা অকেজো হয়ে যায়। তাই ক্রাচে ভর দিয়েই তাকে চলতে হয়।

বাড়ি ফিরে আসার পর মা যখন তাকে খোড়া বলল তখন তার খুব লেগেছিল তারপর থেকে মা আর কখনো সে কথা উচ্চারণ করেনি। মানুষ যখন তাকে খোড়া বলত তখন সে কষ্ট পেতনা সে বলত এই খোড়া জিনিসটাই নাকি তাকে সবথেকে আলাদা করেছে।

বাব সব সময় সাহস দিতেন বলতেন ছোট ছুটি করতে, খেলতে আর লাফালাফি করতে। সে তার সবচেয়ে প্রিয় বন্ধু জো এর সাথে থাকতে বেশি পছন্দ করতো। স্কুলের বন্ধুরা তাকে অনেক সাহায্য করতো তাই বিশ্বাস করতে শেখে একদিন সে হাঁটতে পারবে।

তার সবচেয়ে খারাপ লাগতো মানুষ যখন তাকে করুনা করতো। নিজের আত্ববিশ্বাসে সে সব ধরনের কাজ করতো। একদিন বাবা বলল দৌড় প্রতিযোগিতা হবে তাই শুনে সে হতাশ কারন সে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেনা। বাবা বলে তাতে কি সেখানে যেয়ে সবাইকে উতসাহ দিতেতো পারবে। তখন সে খুব খুশি হলো এবং ভাবলো সে কিভাবে নিজেকে দক্ষ করতে পারে। তাই একা একা সাঁতার শিখতে লাগলো এবং এক সময় সে খুব ভালো সাঁতারু হয়ে উঠলো।

একদিন বাবাকে বলল সে বাবার মতো ঘোড়া চালাতে চায়। বাবা বলে তা কি করে সম্ভব আমি যেমন তোমার মতো ভালো সাঁতার পারবো না তুমিও আমার মতো ঘোড়া চালাতে পারবেনা। কিন্তু সে আত্ববিশ্বাসী তাকে পারতেই হবে তাই বন্ধুর ঘোড়া কে নিয়ে যায় প্রতিদিন পানি খাওয়ানোর জন্য । সে শুধু স্যাডেল ধরে রাখে যেন পরে না যায়। এভাবে আস্তে আস্তে এক বছরের মাথায় সে ঠিক ঘোড়া চালাতে শিখে যায় তা দেখে তার বাবা কি বলবে ভেবে পায়না। শেষ পর্যন্ত বাবা স্বীকার করলেন তুমি আমার চেয়েও ভালো ঘোড়া চালাতে পারবে।

স্কুল জীবন প্রায় শেষ বাবা বলল কি করবি?

টুরালার দোকানে কাজ করলে সপ্তাহে পাঁচ শিলিং দেবেন। সে বলল স্কুল শেষে কাজে নামতে চান কিন্তু তাই বলে এতটাই সহজ কাজ সে করতে চায়না। বাবা বলে তাহলে কি করতে চাস। বই লিখবো পিটার ফিনলে বলেছে বই লিখার মতো শক্ত কাজ নাকি নেই দুনিয়াতে। সে কয়েকবার লিখতে চেয়েও ব্যর্থ হয়েছে।

কিছুদিন পর কাগজে দেখলাম একটা বিজনেস স্কুলে স্কলারশিপের প্রস্তাব দিয়েছে। বিশেষ একটি পরিক্ষায় পাস করলে বিনা বেতনে পড়ার সুযোগ পাওয়া যাবে। উইলিয়াম ফস্টার হেডমাস্টারের ছেলে পড়াশোনায় খুব ভালো সেও দিবে পরিক্ষা। সে যখন লিখতো সব সময় খাতার উপর এমন ভাবে হাত রাখতো কারো দেখার সাদ্ধি নেই। তাকে বললাম আমার পাশে বসতে।

শনিবার পরিক্ষার দিন তার পাশে যেয়ে বসলাম কিন্তু আমাকে উঠিয়ে পেছনে পাঠিয়ে দেয়া হলো। কি আর করা বাহিরে তাকালে উঁচু পাহাড় দেখে যায়।  জোর কথা ভাবছি কিভাবে দুইজন খরগোশ শিকার করতাম। এ সময় ডেস্কে টুকা দিলেন হেডস্যার। একটু পর পরিক্ষা শুরু। প্রশ্নপত্র বার করে আমার দিকে চেয়ে মিটিমিটি হাসলেন। প্রশ্নপত্র দেয়ার পর নিজের মতো করে পরিক্ষা দিলাম। পরে ফস্টারের সাথে আলোচনা করতে সে বলল আমি নাকি যা দিয়েছি সব উত্তর ভুল।

পাস করবো না বাসায় এসে বাবাকে বললাম। বাবা বলল তাতে কি হয়েছে চেষ্টাতো করেছ। তাই যথেষ্ট। স্কুল জীবন শেষ হওয়ার এক সপ্তাহ আগে একটা চিঠি এল আমার নামে। বাবা চিঠিটা আমার হাতে তুলে দিলেন। চিঠিতে লিখা ছিল…

প্রিয় শিক্ষার্থী,

আপনাকে সম্পুর্ণ স্কলারশিপ দেয়া হয়েছে…

তা দেখে আমি আনন্দিত হয়ে গেলাম। বাবা-মা বোন সবাই খুশি। বাবা মাকে চিঠি দিয়ে বললেন দেখ আমার ছেলে স্কলারশিপ পেয়েছে। মা বললেন তা এখন সে কি হলো। অ্যাকাউন্টেন্ট যা এ গ্রামে একজনও নেই। বাচ্চার নামের পেছনে এখন থেকে এল.আই.সি.এ পদবী থাকবে। সে কখনো ভাবেনি সে এতো বড় কিছু অর্জন করবে।

তারপর একদিন সে গেল তার প্রিয় বন্ধু জোর এর সাথে দেখা করতে কারন গ্রামে আর তেমন কাজ নেই বাবা শহরে চলে যাবেন তাই তাকেও যেতে হবে। কিন্তু প্রিয় বন্ধুদের ছেড়ে যেতে তার ইচ্ছে করছে না। জো তাকে বলল ঐখানে যেয়ে অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবি। কিন্তু সে বলল আমি চাই বই লিখতে। এতদিন জো তাকে অনেক সাহায্য করেছে তাই সে বলল ঐ খানে যেয়ে ক্রাচ নিয়ে ঝামেলা হবেনা তোর যে পরিমাণ মানুষ সেখানে।

ক্রাচ! জোরালো গলায় বললাম ক্রাচ-ফ্রাস এসব ফালতু……  জো আমার দিকে অবাক হয়ে চেয়ে রইলো।

এক অদম্য সাহসী বালকের গল্প যেকিনা নিজের ত্রুটিকে পরোয়া না করে পরিশ্রম করে সফল হয়েছিল। এতক্ষণ নামটা বলিনি কারন গল্প শেষ করার পর আমার নিজের উৎসাহের কারনে আমি সার্চ করে দেখি এটি ছিল লেখকের নিজের গল্প ।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *