আসলে প্রতিযোগিতা আপনার নিজের সঙ্গেই

বিসিএস বা চাকুরির পরিক্ষা গুলোতে আমরা প্রতিযোগিতাকে ভয় পাই। আসলে প্রতিযোগিতা আপনার নিজের সঙ্গেই। আপনি আজকে ১০ মিনিটে কত শব্দ লিখতে পারেন, যে কোন প্রশ্নের উত্তর কি নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারেন, কোন প্রশ্ন কমন না পারলে কিভাবে সেই সমস্যা মোকাবেলা করবেন? ইংরেজি কেমন পারেন। প্রতিদিন কতক্ষণ সময় দিচ্ছেন লেখাপড়ার পেছনে? আড্ডা বড় নাকি লেখাপড়া বড়?
এসব প্রশ্নের উত্তর আসলে আপনার ভাগ্য নির্ধারন করে দেয়। তাই অন্যদের কথা চিন্তা না করে প্রতিদিন নিজেকে আরও ভাল করা যায় কিভাবে তা নিয়ে চিন্তা করুন চেষ্টা করুন।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *