কাজের ফাঁকে ফাঁকে “সুইস ফ্যামিলি রবিনসন” পড়ছি গতকাল থেকে। আজ শেষ হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু হলো না। ৬০ পেইজ পর্যন্ত পড়ে থামলাম, একটা ঘটনা নিয়ে লিখতে ইচ্ছে হলো।
রবিনসনের বড় ছেলে একটা কচ্ছপ শিকার করেছে, বিশাল কচ্ছপ থেকে প্রচুর মাংস পেয়েছে তারা, আর পেয়েছে বিশাল খোলস। রবিনসন তার ৪ ছেলের মতামত জানতে চাইল এই খোলসটা পেলে কে কিভাবে একে কাজে লাগাবে।
এক ছেলে বলল- সে ঢাল বানাবে, কোনো শত্রুর আক্রমণ হলে নিজেকে রক্ষা করবে।
একজন বলল- নৌকা বানিয়ে সেটায় চড়ে নদীতে ঘুরে বেড়াবে।
একজন বলল- ছোট্ট একটা ঘর বানিয়ে, খোলসটা দিয়ে ঘরের ছাদ দিবে।
আর সবার বড় ছেলে বলল- নদী থেকে পানি ভরে এনে মা কে দিবে যেন থালা বাসন ধুয়া সহজ হয়ে যায় মায়ের জন্য।
রবিনসন বড় ছেলের মতামত কে এপ্রিশিয়েট করে অন্যদের উদ্দেশ্যে বলল- দেখো, তোমরা সবাই নিজের কথা ভেবেছ শুধু, কিন্তু তোমাদের বড় ভাই ওর মায়ের চিন্তা করেছে। তাই ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে শুধু নিজের কথা না ভেবে সবার কথা ভাবতে হবে।
কি দারুণ শিক্ষা তাই না!!
আমরা সবাই শুধু নিজেতে মগ্ন থাকি, যা কখনোই ঠিক নয়। সবার কথা ভেবেই প্রতিটি কাজ করতে হবে, প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে।
রবিনসন এভাবেই ধাপে ধাপে ছোট্ট ছোট্ট কথা কাজের মধ্য দিয়ে তার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বড় করছিল, একটা প্রতিকূল পরিবেশে সুন্দরভাবে অনেক দিন বেঁচে থাকার উপযোগী করে তুলছিল।
এই গল্পটার প্রতিটি পেইজেই পরিপূর্ন একটা জীবনদর্শন শিক্ষা নেয়ার উপকরণ রয়েছে, যেগুলো নিয়ে লিখলে অনেকগুলো পোস্ট করতে হবে আমাকে।
![]()
