সার্চ ইংলিশের রিডিং সিলেবাস গাইডলাইন

১। ইংলিশ ফর টুডে বই ক্লাস ওয়ান দিয়ে শুরু করবেন। প্রথম পেইজ থেকে শেষ পেইজ পর্যন্ত পড়েন শুধু। মানে চোখ বুলিয়ে যান। শব্দ করে পড়তে হবে না। ডিকশনারি দেখতে হবে না। না বুঝলেও সমস্যা নেই। কোন কিছু মুখস্ত করতে হবে না। কোন কিছু লিখতে হবে না। শুধু চোখ বুলিয়ে যান। এভাবে এক বার শেষ হলে আবার পড়েন প্রথম থেকে শেষ পর্যন্ত। এভাবে ৫ বার পড়েন।

২। ইংলিশ ফর টুডের ক্লাস ওয়ান থেকে টুয়েলভ বা এইচএসসি পর্যন্ত মোট ১০ টি বই একে একে ৫ বার পড়ে শেষ করেন।

৩। আমি চাই ১০ দিন আপনারা প্রতিদিন ১০ ঘন্টা করে এভাবে ১০০ ঘন্টা সময় দেন। তা না পারলেও ২০ দিনের মধ্যে শেষ করার চেষ্টা করেন। ১০ দিনের মধ্যে শেষ করতে পারলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় এটি প্রমাণিত।

৪। এরপর সার্চ ইংলিশের ওয়েব সাইট থেকে জিরো ক্যাটাগরির পোস্ট গুলো পড়েন। ৫ বার পড়েন। মানে প্রথমে একবার সব পোস্ট পড়েন, তারপর আবার এভাবে ৫ বার। এখানেও একই ব্যপার। ডিকশনারি দেখবেন না, না বুঝলেও সমস্যা নেই। চোখ দিয়ে শব্দ না করে পড়বেন। কোন কিছু মুখস্ত করতে হবে না।

৫। এরপর ওয়ান আর টু ক্যটাগরির পোস্ট গুলো ঠিক একই ভাবে ৫ বার করে পড়েন।

৬। এরপর থ্রি ক্যাটাগরির পোস্ট গুলো ঠিক একই ভাবে ৫ বার করে পড়বেন। তবে কেউ চাইলে ১০ বারও পড়তে পারেন।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *