লেগে থাকলে সামনে অনেক বড় সাফল্য আসবে

জীবনে সব কিছুতেই হেরেছি অনেকবার এবং এত বেশি হেরেছি যে এখন আর এ নিয়ে ভয় পাই না। বরং জানি লেগে থাকলে সামনে অনেক বড় সাফল্য আসবে। ৫ বছর আগে যে সব বিষয়কে অনেক বড় মনে হত ভয়ংকর বলে মনে হত তা এখন তুচ্ছ মনে হয়। এর কারণ হল এসব ভেজালের অভিজ্ঞতা পার হয়েছি এবং এর ফলে ভেজালের থেকে উপরে উঠতে পেরেছি। তাই জানি যে আজকের সমস্যা, আজকের ভেজাল আগামী বছর এ সময়ে অনেক সাধারণ বলে মনে হবে যদি আমি ঠিক পথে ঠাণ্ডা মাথায় চলতে পারি। আসলে কথা গুলো নিজের জন্য যতটা বলছি তার থেকেও বলছি সেসব তরুণদের জন্য যারা আমার সব পোস্ট পড়েন এবং অনুপ্রেরণা পান বলে জানান।

তাই চলুন ঠাণ্ডা মাথায় এগিয়ে চলার চেষ্টা করি, আজ থেকেই শুরু হোক।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *