বেসিক রাইটিং পোস্ট ১২৯

ফেইসবুকে আপাতত আমার আইডি ডিসেবল হয়ে যাওয়াতে আমি আমার প্রফাইলে বেসিক রাইটিং পোস্ট দিতে পারছি না বিধায় এখানে দিচ্ছি। কমেন্ট সেকশনে আপনারা ফেইসবুক দিয়ে কমেন্ট করতে পারবেন আশা করি।

আমাকে ফেইসবুকে না পেয়ে অনেকে ফোন দিচ্ছেন। ডিজিটাল স্কিলস গ্রুপেও অনেকে পোস্ট দিচ্ছেন কমেন্ট করছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার মন খারাপ এবং আমার নিজেরও মন খারাপ। আশা করছি আগামি ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।

জীবনে অনেক ঝড় ঝাঁপটা পার হয়েছি তাই এখন অনেক শান্ত থাকার চেষ্টা করছি। অতীত অভিজ্ঞতা থেকে জানি যে সামনে ভাল কিছু হবে। অনেক ভাল কিছুর আগে খারাপ একটি সময় পার হতে হয়- এটি অনেক বার দেখেছি জীবনে।

এই খারাপ অবস্থার একটি ভাল দিক দেখতে পাচ্ছি। অনেকেই সার্চ ইংলিশের ভক্ত মানে সার্চ ইংলিশ তাদের জীবনের গুরুত্বপুর্ন অংশ। বিদেশ থেকেও আমার পেইজে মেসেজ আসছে এবং তা আবার আমার ইমেইলে চলে আসছে। তা থেকে বুঝতে পারছি দেশ বিদেশের অনেকের কাছেই ফেইসবুক মানে সার্চ ইংলিশ।

ভাল কিছু দাড় করাতে হলে মাত্র ১০০ জনের সাপোর্ট পেলেই যথেষ্ট। ১০০০ জন একটিভ ভাবে সাপোর্ট দিলে অনেক ভাল কিছু করা সম্ভব। সার্চ ইংলিশের বেলাতে তাই হয়েছে। গত পরশু দিন এই গ্রুপে ৩ লাখ ৮৫ হাজার মেম্বার একটিভ ছিলেন এবং কমেন্ট এসেছিল ৩০ হাজারের উপরে।

তাই সবাইকে অনুরোধ করবো মন খারাপ না করতে এবং টেনশন না করতে। আগামি ২৪-৪৮ ঘণ্টা ধৈর্য ধরুন, ইনশাল্লাহ অনেক ভাল কিছু হবে।

যে কথাটা উপরে একবার বলেছি তাই আবার বলছি। সার্চ ইংলিশ গ্রুপের প্রতি আপনাদের যে আবেগ আছে এটির মূল্য অনেক। না সার্চ ইংলিশ আপনাদের টাকা দেয় না, আপনারা সার্চ ইংলিশকে টাকা দেন না। স্বার্থের ব্যপারও নেই। আপনারা সার্চ ইংলিশে প্র্যাকটিস করে উপকার পেয়েছেন এবং আপনারা সার্চ ইংলিশকে জীবনের অংশ মনে করেন। তাই আমি নিজেও এত সময় দেই আপনাদের জন্য।

দিন রাত চিন্তা করি, চেষ্টা করি কি করে ভাল কিছু করা যায়। তাই কোন দিকে টেনশন না করে অপেক্ষা করেন আগামি ২৪-৪৮ ঘণ্টা।

আরেকটা ব্যাপার হল, নানা ধরনের গুজব রটানো হয় এমন সময়ে। তাই এসবে পাত্তা দেবেন না। ফেইসবুকে আমাদের সমস্যা কি তা জানায় নি। তাই কিছু বলতে পারছি না, অপেক্ষা করতে বলা ছাড়া। দয়া করে অন্য কাউকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন না। সার্চ ইংলিশের বেপারেও অন্য কারো কথাকে গুরুত্ব দেবেন না। আমার এই লেখাটি জয়ার (অমৃতা দেব) আইডিতে পোস্ট করা হবে ডিএসবি গ্রুপে। তাই সেখানে যা কমেন্ট করবেন আমি দেখতে পারবো।

ডিএসবি গ্রুপ পাবলিক গ্রুপ এবং এখানে আপনারা যে যা পোস্ট আর কমেন্ট করছেন সব আমি (রাজিব আহমেদ দেখতে পাচ্ছি)। সেজন্যই বললাম টেনশন করবেন না, গুজবে কান দেবেন না। এখন আসলে সার্চ ইংলিশ বা আমার নিজের আইডি থেকেই চিন্তা করছি আপনাদের নিয়ে। কারন আপনারা অনেকেই ফেইসবুক ব্যবহারে দক্ষ নন। তাই দয়া করে ইনবক্সে কোন রকম গুজবে অংশ নিয়েন না। কোন ভাবেই নিজের আইডি পাস ওয়ার্ড দিয়েন না কাউকে।

এত মন খারাপ অবস্থার মধ্যেও আমি খুশি কারন সার্চ ইংলিশকে অনেকেই ভালবাসেন। ফেইসবুকে গ্রুপের অভাব নেই, ওয়েবসাইটের মাধ্যমেও ইংরেজি শেখা যায়, এপ আছে অনেক কিন্তু সার্চ ইংলিশের মত ভালোবাসা খুব কম গ্রুপ পেয়েছে অনলাইনে।

সবাইকে ধন্যবাদ।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *