“মেন এগেইনস্ট দ্যা সী”

“মেন এগেইনস্ট দ্যা সী”

খুব সকালেই শেষ করে ফেলেছি এটা। এটাকে “বাউন্টিতে বিদ্রোহ” গল্পটার সিক্যুয়েল বলা যায়।

বাউন্টি নামক জাহাজের ক্যাপ্টেন ব্লাই এর অতিরিক্ত কড়া নিয়মের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কিছু অফিসার আর নাবিকরা বিদ্রোহ করে জাহাজটাকে দখল করে নেয় এবং ছোট একটা লঞ্চে করে ক্যাপ্টেন এবং তার সমর্থকদেরকে নামিয়ে দেয়া হয় বিশাল প্রশান্ত মহাসাগরে। বিদ্রোহীদের অনেকে ভেবেছিল লঞ্চে ডুবে মহাসমুদ্রেই প্র‍য়ান হবে ওদের, আবার কিছু ভেবেছিল ব্লাই এত মতো ক্যাপ্টেনের দ্বারা এই লঞ্চে করেও দেশে ফিরে যাওয়া সম্ভব। আসলে কি হয়েছিল? ব্লাই কি পেরেছিল প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ইংল্যান্ড ফিরে যেতে?! হ্যা পেরেছিল তো বটেই, তবে সেটা সত্যিই অবিশ্বাস্য এক ঘটনা।

আমরা এক অকল্পনীয় সমুদ্রাভীযানের গল্পই পড়ব এখন বাউন্টির চিকিৎসক লেডওয়ার্ডের লেখার মাধ্যমে, যে কিনা ব্লাই সাথে সেই লঞ্চে নেমে গিয়েছিল। তাদের কে লঞ্চে নামিয়ে দেয়ার সময় খুব সামান্য খাবার সাথে দেয়া হয়েছিল। ১৮ জন লোকের শুরু হয়েছিল সমুদ্রের বিরুদ্ধে বেঁচে থাকার লড়াই। সমুদ্র ঘুর্নি, ঝড়, বৃষ্টি, ঠান্ডা, ভয়ংকর জংলি ইন্ডিয়ান সবকিছুর মোকাবিলা করে তারা পাড়ি দিয়েছিল ৩০০০ লীগেরও বেশি দূরত্ব। এই ১৮ জনের মাঝে একজন কে ওরা হারায় জংলিদের কাছে, আর বাকিদের থেকে আরও ২জন সব সয়ে ডাচ উপনিবেশের দীপটা পর্যন্ত পৌঁছে যাবার পর অসুস্থ হয়ে প্রান হারায়।

যেহেতু তাদের সাথে খুব সামান্য পরিমান খাবার ছিল, এবং জংলিদের জন্য তারা কোনো দীপে নামতে পারছিল না, তাই তাদেরকে প্রায় না খেয়ে থাকতে হয়েছে, ক্যাপ্টেন সবাই মেপে মেপে খুব সামান্য পরিমান খাবার দিতেন যা একবার মুখে পুরলেই শেষ হয়ে যেত, তাও দিনে খুব বেশি হলে একবার এই খাবার ওরা পেতো। ক্ষুধার্ত অবস্থায়ই সারাদিন রাত উত্তাল সমুদ্র প্রকৃতির সাথে যুদ্ধ করে, পানি সেচে আর দাড় টানতে হতো সবার পালাক্রমে। ক্ষুধা তৃষ্ণা ঘুম সব বিসর্জন দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত কেটেছে তাদের৷

আমি পড়ছিলাম আর ভাবছিলাম কি করে এরূপ অসম্ভব কে সম্ভব করতে পারছে ওরা!

উত্তর হলো-

বেঁচে থাকার তীব্র ইচ্ছা, বেঁচে দেশে ফিরে বিদ্রোহীদের শাস্তি পেতে দেখার আকাঙ্ক্ষা, ক্যাপ্টেন ব্লাই এর নেতৃত্ব, নির্ভুল পরিচালনা এবং তার উপর সবার অগাধ বিশ্বাস ভরসাই ওদেরকে বাঁচিয়ে দিয়েছিল এ যাত্রায়। ওরা সবাই মনে প্রানে বিশ্বাস করত যে, ব্লাই সবাই কে যে করেই হোক দেশে পৌঁছে নিবেই।

আর ব্লাই এর বিচক্ষনতা, নাবিক হিসেবে দক্ষতার কথা আর কি বলব!! এই প্রতিকূলতায় এতোগুলো মানুষের প্রান রক্ষার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন এবং সেটা যথাযথভাবে পালন করেছিলেন একজন উপযুক্ত নেতা হিসেবে। বাউন্টির মতো অবস্থা এই লঞ্চে হয় নি, ক্যাপ্টেন এখানে স্ট্রিক্ট ছিল তবে আগের মতো দুর্ব্যবহার আর অত্যাচার এখানে করতে হয় নি তার সাথের অভিযাত্রীদের শৃঙ্খলা বজায় রাখতে, এখানে সবাই ব্লাই এর কথাই শেষ কথা মেনেছে কারণ তারা জানত ব্লাই এর উপর ভরসা করা ছাড়া তাদের বাঁচার আশা নেই।

(এই রিভিউটা কিভাবে লিখব এটা নিয়ে ভেবেই আমার অনেক সময় চলে গিয়েছে। আমি সাজাতে পারছিলাম না সত্যি এটাকে, তারপরও লিখতে শুরু করলাম, আর এই হলো তার আউটকাম। খুব বেশি সন্তুষ্ট হতে পারিনি আমি এটা লিখে।

Loading

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *