Poem: Shall I Compare Thee?
By : William Shakespeare
আমি কি তোমাকে গ্রীষ্মের দিনগুলোর সাথে তুলনা করতে পারি ?
তুমি অনেক সুন্দর , অনেক অবিচল ;
ঝড় হাওয়ার ঝাঁকুনিতে , মে মাসে পরে ঝরে প্রিয় কলি ;
ক্ষণিকের জন্য এই গ্রীষ্মের আগমন ;
কোনসময় অগ্নিঝরা রুপে তপ্ত ;
আবার কোন সময় মেঘেতে হয় লুপ্ত ;
মাঝে মাঝে সবকিছুই সুন্দর , আবার তা হারিয়ে কোন কোন সময় হয়ে যায় শুষ্ক ।
দৈবাৎ সব কিছু লন্ডভণ্ড করে প্রকৃতিকে করে তুলে অশান্ত ;
কিন্তু গ্রীষ্মের শাশ্বত যৌবন তুমি , হবে না কোনদিন বিলুপ্ত ;
তোমার দীপ্তিময়রূপের ঝলকানি হয়ে থাকবে অবিনশ্বর ;
তোমার মহিমার কাছে মৃত্যুও হয় সর্বস্বান্ত ;
তুমি যে আমার কবিতা , চিরদিন তোমারেই চিনি ;
নিঃশ্বাসে তুমি , বিশ্বাসে তুমি , জীবনে তুমি , মরণেও তুমি ;
মানসপটে চিন্ময় হয়ে বিরাজ করবে তুমি আমারই কবিতা হয়ে ।
translated from : Shall I compare thee to a summer’s day?
গল্প পড়তে ক্লিক করুনঃ
প্রথম স্কুলে যাবার দিনঃ ছোট গল্প
Games at Twilight by Anita Desai
Cat in the Rain by Ernest Hemingway
The Garden Party by KATHERINE MANSFIELD
I Have A Dream -Martin Luther King
Tagor-Letter to Lord Chelmsford Rejecting Knighthood
Abraham Lincoln-Gettysburg Address
The Most Dangerous Game
![]()
